1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

মাদরাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামী গ্রেফতার

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুন, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ী থেকে ষোল বছর বয়সী মাদরাসাছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি জাহিদ হাসান রাব্বিকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

রোববার (৭ জুন) দুপুরে গ্রেফতারকৃত রাব্বিকে শেরপুর আদালতে পাঠানো হয়েছে। গত শনিবার দুপুরে ঢাকার টঙ্গী পশ্চিম থানা এলাকার কলেজ গেট সংলগ্ন মোল্লা প্লাজা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব ও পুলিশ জানায়, উপজেলার মরিচপুরান ইউনিয়নের ভুক্তভোগী ওই ছাত্রী মাদরাসায় যাতায়াতের সময় দীর্ঘদিন ধরে জাহিদ হাসান রাব্বি উত্যক্ত করত। বিষয়টি জানতে পেরে মেয়েটির পরিবার স্থানীয়দের সহযোগিতায় রাব্বিকে সতর্ক করে। এতে ক্ষুব্ধ হয়ে গত বছরের ৩০ নভেম্বর বিকেলে মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে রাব্বি ও তার সহযোগীরা মেয়েটিকে একটি সিএনজিতে উঠিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় সালিশের মাধ্যমে মেয়েটিকে উদ্ধার করে পরিবার। উদ্ধারের পর মেয়েটি জানায়, অপহরণের পর তাকে জোরপূর্বক বিয়ে এবং ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের বাবা বাদী হয়ে শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে নালিতাবাড়ী থানাকে নিয়মিত মামলা হিসেবে রুজু করার নির্দেশ দিলে গত ২ জুন নালিতাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com