1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান, ২ মেশিন জব্দ

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুন, ২০২৬

রানা, শ্রীবরদী: শেরপুরের শ্রীবরদীতে সোমেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। অভিযানে দুটি ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সীমান্ত জনপদের সোমেশ্বরী নদীর হালুয়া হাটি পয়েন্টসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ মনীষা আহমেদ। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন, পাম্পসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করে উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়।

ইউএনও মিজ মনীষা আহমেদ বলেন, উপজেলার কোথাও অবৈধভাবে বালু উত্তোলন করতে কাউকে অনুমতি দেওয়া হবে না। এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

অভিযানকালে রানীশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সোহাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ ইনসান আলী, স্থানীয় ইউপি সদস্য, আনসার ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com