1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নকলায় ৩৬০ দুগ্ধ খামারির মুখে হাসি: বিতরণ করা হলো আধুনিক ডেইরি উপকরণ

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, শেরপুর: শেরপুরের নকলায় প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় ৩৬০ জন দুগ্ধ খামারির মাঝে উন্নত মানের ডেইরি উপকরণ বিতরণ করা হয়েছে। রবিবার (৭ জুন) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে ডেইরি পিজি (প্রডিউসার গ্রুপ) সদস্যদের মাঝে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহাঙ্গীর আলম ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: নজরুল ইসলাম।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, “সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গ্রামীণ পর্যায়ে দুগ্ধ উৎপাদন বৃদ্ধি করা এবং খামারিদের আধুনিক প্রযুক্তির সাথে যুক্ত করে স্বাবলম্বী করে তোলা। এই প্রকল্পের মাধ্যমে দুগ্ধ খামারিরা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত ও মানসম্মত উপায়ে দুধ সংগ্রহ ও বাজারজাতকরণ করতে পারবেন, যা স্থানীয় অর্থনৈতিক উন্নয়নে এবং পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খামারিদের যেকোনো প্রয়োজনে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সবসময় পাশে থাকবে।”

অনুষ্ঠানে উপকারভোগী ৩৬০ জন খামারির মাঝে দুধ সংগ্রহের আধুনিক স্টিলের ক্যান, বালতিসহ দুগ্ধ ও ডেইরি খামার ব্যবস্থাপনার বিভিন্ন আনুষঙ্গিক উপকরণ বিতরণ করা হয়। সরকারি এই বিশেষ সহায়তা ও আধুনিক উপকরণ হাতে পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি ডেইরি খামারিরা।

এ সময় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, ডেইরি পিজি-এর উপকারভোগী সদস্য এবং স্থানীয় সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com