1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে ১৯২ বোতল ভারতীয় মদ ও প্রাইভেটকারসহ একজন গ্রেফতার

  • আপডেট টাইম :: রবিবার, ৭ জুন, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : প্রাইভেটকারযোগে পাচারের সময় ১৯২ বোতল ভারতীয় মদসহ সালমান (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে নালিতাবাড়ী থানা পুলিশ।

রোববার (৭ জুন) ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দাওধারা মিশন এলাকা থেকে মদভর্তি প্রাইভেটকারসহ সালমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সালমান একই উপজেলার রাজনগর ইউনিয়নের বড়ডুবি গ্রামের মুজিবুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, প্রাইভেটকারযোগে সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মদ পাচার হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৫টার দিকে থানা পুলিশ দাওধারা ইসলামিক মিশন এলাকায় অভিযান চালায়। এসময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি চালানো হলে প্রাইভেটকার থেকে ১৯২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মদ পাচারে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ এবং চালক সালমানকে গ্রেফতার করা হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com