1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ্মীপুরে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল বিক্রি, ৩ জনকে জরিমানা শিক্ষক নিয়োগে ৪০০ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব পোশাকশ্রমিকের নিম্নতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজধানীর ৩০০ ফিটে ‘ডাকাতি’র ভিডিও ভাইরাল, আসলে কী ঘটেছিল অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বিবেচ্য হবে না: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শ্রীবরদীতে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুই কিশোর আটক, ৩ সহযোগীর বিরুদ্ধে মামলা সরকারি প্রায় ৫০টি কারখানায় বেসরকারি বিনিয়োগ আহ্বান করা হবে: বাণিজ্যমন্ত্রী নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

নিখোঁজ ৫ শিক্ষার্থীর ৩ জন উদ্ধার

  • আপডেট টাইম :: সোমবার, ৮ জুন, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীতে ১২ দিনের ব্যবধানে নিখোঁজ ৫ শিক্ষার্থীর মধ্যে ৩ জনকে পুলিশ ও স্বজনদের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঝিনাইগাতি উপজেলার তিনানী বাজার বড় মসজিদ থেকে তাদের উদ্ধার করা হয়। এরা হলো- পাঁচগাঁও গ্রামের উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) ও আব্দুল আওয়ালের ছেলে রাসেল (১৩)।

এর আগে গতকাল রোববার দুপুরে পাঁচগাঁও ইক্বরা মডেল হাফেজিয়া মাদরাসার এ দিন শিক্ষার্থী একযোগে নিখোঁজ হয়। এরপর সোমবার তাদের অভিভাবকরা নালিতাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করলে পুলিশ তাদের উদ্ধারে তৎপর হয়। বিকেলে সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান ফোর্স নিয়ে নিখোঁজ শিক্ষার্থীদের উদ্ধারে মাঠে নামেন। সন্ধ্যার পর তিনানী বাজার বড় মসজিদে তাদের পাওয়া যায়। বর্তমানে উদ্ধারকৃত শিক্ষার্থীদের তাদের পরিবারের হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সিনিয়র সহকারী পুলিশ সুপার নালিতাবাড়ী সার্কেল আফসান আল আলম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান বিষয়টি বাংলার কাগজকে নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com