1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

মানিকগঞ্জে ৩ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

মানিকগঞ্জ : প্রয়োজনীয় কাগজপত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় মানিকগঞ্জে তিনটি ইটভাটাকে মোট ১৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ভাটাগুলোর চিমনি গুঁড়িয়ে দেওয়া ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

সোমবার (২ মার্চ) দুপুরে সদর উপজেলার লেমুবাড়ী ও বার্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান উল ইসলাম। এ সময় প্রতিটি ইটভাটাকে ৬ লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান চালানো ইটভাটাগুলো হলো- সদর উপজেলার পুটাইল ইউনিয়নের লেমুবাড়ী এলাকার মেসার্স একতা ব্রিকস, মেসার্স এমিকা ব্রিকস এবং বেতিলা মিতরা ইউনিয়নের বার্তা এলাকার মেসার্স এস এম এস ব্রিকস।

পরিবেশ অধিদপ্তরের মানিকগঞ্জ কার্যালয়ের উপপরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, সদর উপজেলার পুটাইল ও বেতিলা মিতরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় তিনটি ইটভাটাকে জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটাগুলোর চিমনি ভেঙে ফেলা এবং বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

তিনি আরও জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com