1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা, ৯ বাংলাদেশি আটক শ্রীবরদী সীমান্তে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে গ্রামবাসীদের নিয়ে উঠান বৈঠক শ্রীবরদীতে ৩৭ হাজার ৪০৬ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ ক্যাপসুল শ্রীবরদী পৌরসভার ১৯ কোটি ৩৯ লাখ টাকার বাজেট ঘোষণা চীনে ১০৯ তলা ভবনে বিমান বিধ্বস্ত, আতঙ্কে স্থানীয়রা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯ নালিতাবাড়ীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, ৫ জন গ্রেফতার বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ

রেজিস্ট্রেশন কার্ডে ভুল, ৩৮ হাজার ‘ফিমেল’ ছাত্র

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

বরিশাল : বরিশাল শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশনে বড় ধরনের ত্রুটি ধরা পড়েছে। বোর্ডের প্রিন্ট করা রেজিস্ট্রেশন কার্ডে প্রায় ৩৮ হাজার পুরুষ পরীক্ষার্থীর জেন্ডার ভুল করে ‘Female’(ফিমেল) হিসেবে উল্লেখ করা হয়েছে।

বোর্ড কর্তৃপক্ষ জানায়, কম্পিউটার অপারেটরের অসাবধানতা এবং প্রোগ্রাম সেটিংসজনিত সমস্যার কারণে এ ভুল হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট অপারেটরকে ইতোমধ্যে শোকজ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বরিশাল শিক্ষা বোর্ডের পরিক্ষা নিয়ন্ত্রক জি এম শহিদুল ইসলাম। তিনি বলেন, কম্পিউটার প্রোগ্রামের ভুল সেটিংসের কারণে এ ধরনের ত্রুটি ঘটেছে। তবে পরীক্ষা শুরুর আগেই ভুলটি ধরা পড়ায় সংশোধন করা এখন সহজ হয়েছে। শিক্ষার্থীদের কোনো হয়রানি ছাড়া আমরা বিনামূল্যে সংশোধন করে দিচ্ছি। কলেজ কর্তৃপক্ষ যোগাযোগ করলেই দ্রুত সমাধান দেওয়া হচ্ছে।

বোর্ড সূত্রে জানা যায়, এ বছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে মোট ৮১,৮৩১ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। সাধারণ নিয়ম অনুযায়ী, প্রথম বর্ষে ভর্তি হওয়ার প্রায় ছয় মাস পর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয় এবং পরীক্ষা শুরুর অন্তত এক মাস আগে রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করা হয়।
সেই অনুসারে কয়েক দিন আগে ঢাকা শিক্ষা বোর্ড থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে বরিশাল বোর্ড ৮১,৮৩১টি রেজিস্ট্রেশন কার্ড প্রিন্ট করে। ইতোমধ্যে চার জেলার কলেজে কার্ড বিতরণও শুরু হয়েছিল।

তবে ঝালকাঠিসহ দুটি জেলায় কার্ড বিতরণের সময় প্রথমবার জেন্ডার ত্রুটি ধরা পড়ে। পরে জানতে পারা যায়, প্রায় ৩৮ হাজার পুরুষ পরীক্ষার্থীর জেন্ডারে ‘Female’ (ফিমেল) উল্লেখ করা হয়েছে। বিষয়টি সামনে আসার পর শিক্ষার্থীরা উদ্বিগ্ন হয়ে কলেজ ও বোর্ড অফিসে ছুটছেন সংশোধনের জন্য, যা তাদের পরীক্ষার প্রস্তুতিতেও বিঘ্ন ঘটাচ্ছে।

বোর্ড কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, ত্রুটিপূর্ণ রেজিস্ট্রেশন কার্ড বিনামূল্যে এবং দ্রুততম সময়ে সংশোধন করা হবে, যাতে শিক্ষার্থীদের কোনো বাড়তি ভোগান্তি না হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com