1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শ্রীবরদীতে বিজ্ঞান ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত সীমান্তে ভারতীয় ‘পুশইন’ চেষ্টার প্রতিবাদে নালিতাবাড়ীতে বিক্ষোভ-সমাবেশ ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল

১০ চিকিৎসকের নিবন্ধন স্থগিত

  • আপডেট টাইম :: বুধবার, ৪ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : চিকিৎসায় অবহেলায় চার রোগীর মৃত্যু এবং ভুল চিকিৎসা-প্রতিবেদন প্রদানের অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ চিকিৎসকের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। বিএমডিসির ৫৪তম কাউন্সিল সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে বুধবার রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত পৃথক নোটিশে এই তথ্য জানানো হয়।

বিএমডিসি সূত্রে জানা গেছে, অভিযুক্ত চিকিৎসকদের বিরুদ্ধে আনীত অবহেলা ও ভুল চিকিৎসার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন, ২০১০ এবং সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুযায়ী এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্দিষ্ট সময়ের জন্য তাদের নাম কাউন্সিলের রেজিস্টার থেকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে, যার ফলে তারা এই মেয়াদে কোনো চিকিৎসা সেবা প্রদান করতে পারবেন না।

নিবন্ধন স্থগিত হওয়া চিকিৎসকদের মধ্যে রাজধানীর মালিবাগের জে এস ডায়াগনস্টিক অ্যান্ড মেডিক্যাল চেকআপ সেন্টারের ডা. ইশতিয়াক আজাদ ও ডা. এস এম মুক্তাদিরের রেজিস্ট্রেশন দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে। এ ছাড়া ঝিনাইদহের শৈলকুপা প্রাইভেট শিশু হাসপাতাল ও ছন্দা ডায়াগনস্টিক সেন্টারের ডা. তৌহিদুর রহমান ও ডা. সোহেলী ইসলামের নিবন্ধন স্থগিত করা হয়েছে এক বছরের জন্য।

অন্যদিকে, ছয় মাসের জন্য নিবন্ধন স্থগিত করা হয়েছে বাড্ডার ইউনাইটেড মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা. তাসনুভা মাহজাবীন ও ডা. সৈয়দ সাব্বির আহমেদ; মালিবাগের জে এস ডায়াগনস্টিকের ডা. মাহবুব মোরশেদ এবং টাঙ্গাইলের ঘাটাইলের আলোক হেলথ কেয়ারের ডা. মেরিনা জেসমিন, ডা. মো. শাইখুল আরাফাত ও ডা. মো. এছহাক আলীর।

বিএমডিসির নোটিশে উল্লেখ করা হয়েছে, চিকিৎসায় গাফিলতির কারণে চারজনের প্রাণহানি এবং একজনকে ভুল প্রতিবেদন দিয়ে আর্থিক ক্ষতির মুখে ফেলার দায়ে এই ১০ চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। জনস্বার্থে এবং চিকিৎসা সেবার মান বজায় রাখতে কাউন্সিল এই কঠোর অবস্থান নিয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com