1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ইসলামী ব্যাংকে কোনো ধরনের অবৈধ হস্তক্ষেপ হয়নি, আতঙ্কিত হবেন না: গভর্নর হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের

কয়েকদিনের মধ্যে ফুরিয়ে যাবে ইরানের ক্ষেপণাস্ত্র : পশ্চিমা গোয়েন্দাদের দাবি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ ষষ্ঠ দিনে গড়েছে। দেশ দুইটির অতর্কিত হামলার জেরে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল ছুড়ছে তেহরান। তবে এর মধ্যে বিস্ফোরক দাবি করেছে পশ্চিমা গোয়েন্দারা।

বুধবার (৪ মার্চ) কয়েকজন পশ্চিমা গোয়েন্দা দাবি করেছেন যে ইরান বর্তমানে যে হারে মিসাইল ছুড়ছে এটি অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যে তাদের মিসাইল শেষ হয়ে যাবে।

সিনিয়র একজন গোয়েন্দা কর্মকর্তা বার্তাসংস্থা এপি’কে বলেছেন, বেশ সফলভাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ইরানের মিসাইল লঞ্চারে হামলা চালাচ্ছে। এ কারণে ইরানের মিসাইল ছোড়ার পরিমাণও কমে গেছে। তবে ইরান হয়ত তার কিছু মিসাইল জমিয়ে রাখছে বলে দাবি করেছেন এই কর্মকর্তা।

আরেক কর্মকর্তা জানান, ইরানের মিসাইল ঠেকাতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রতিরক্ষা মিসাইলও শেষ হয়ে যাচ্ছে। এ কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে প্রতিরক্ষা মিসাইল ব্যবহারেও এখন থেকে সতর্ক হতে হবে।

ইরানজুড়ে ইসরায়েলি বাহিনীর নতুন হামলার ঝড়, হুহু করে বাড়ছে প্রাণহানি ইরানজুড়ে ইসরায়েলি বাহিনীর নতুন হামলার ঝড়, হুহু করে বাড়ছে প্রাণহানি
এদিকে ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা ইরানে নতুন করে ব্যাপক হামলা শুরু করছে। ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা, রকেট লঞ্চার ও সামরিক কর্মকর্তাদের লক্ষ্য করে এসব হামলা হবে বলে জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com