1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

দেওয়ানগঞ্জে ডিবি পুলিশের দোয়া ও ইফতার মাহফিল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

স্টাফ রিপোর্টার : সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি (২) আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৪ রমজান ০৪ মার্চ বুধবার পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা গোয়েন্দা শাখা-২, জামালপুরের আয়োজনে দেওয়ানগঞ্জ মডেল থানা ভেন্যুতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ডিবি ২ অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রুহুল আমিন তালুকদারের সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক, এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ানগঞ্জ সার্কেল মো সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার ইসলামপুর সার্কেল মোঃ ইমরুল হাসান, সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল মুস্তাফিজুর রহমান, সহকারী পুলিশ সুপার ( প্রফেশনার) এম এ ফয়সাল।

পুলিশ সুপার মহোদয় ডিবি কার্যালয়ে পৌঁছালে মোঃ সাইফুল ইসলাম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল, জামালপুর তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত জামালপুর সদর থানার ওসি মিজানুর রহমান, দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মনসুর আহমেদ, জেলা ডিবি ১ ওসি আব্দুল কাইয়ুম, মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমান, ইসলামপুর থানার ওসি আব্দুল কাইয়ুম গাজী, বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন, দেওয়ানগন্জ মডেল থানার ওসি তদন্ত আনোয়ার হোসেন সহ বিভিন্ন থানার পুলিশ পরিদর্শক তদন্ত, অন্যান্য অফিসার ও ফোর্সের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com