1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

পাচারকালে ভোলা থেকে চার ট্রাকে ১৪২০ বস্তা সার জব্দ

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ভোলা থেকে অবৈধভাবে পাচারের সময় ফেরি থেকে ১ হাজার ৪২০ বস্তা সরকারি বিসিআইসি টিএসপি সারসহ ৪টি ট্রাক আটক করা হয়েছে। এছাড়া এ ঘটনায় আরমান (৩০) নামে এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ) দিনগত মধ্যরাতে সদর উপজেলার ইলিশা ফেরিঘাটে লক্ষ্মীপুরগামী আলাদা দুইটি ফেরি থেকে সারবোঝাই এসব ট্রাক আটক করা হয়। পরবর্তীতে ট্রাকগুলো থানায় নিয়ে আসে পুলিশ।

সরেজমিনে দেখা যায়, ত্রিপল দিয়ে ঢাকা সারবোঝাই চারটি ট্রাক আটক করে ইলিশা পুলিশ ফাঁড়ির সামনে রেখেছে পুলিশ। ট্রাকগুলোর নম্বর হলো- যশোর-ট ১১-১৪৩৩, চট্রমেট্রো-ট ১১-০৬৮৪, খুলনা মেট্রো-ট ১১-০৭৮৩ ও ঢাকা মেট্রো ট ১৪-৭৩০৫।

পুলিশ ও সার গুদাম কর্তৃপক্ষ জানায়, ভোলার সার গুদাম থেকে বরিশাল বিভাগের সকল জেলায় সরকারিভাবে সার বিতরণ করা হয়। বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুরগামী সুফিয়া কামাল নামক ফেরি থেকে ৩টি ও কুসুমকলি ফেরি থেকে ১টিসহ মোট চারটি সার বোঝাই ট্রাক আটক করা হয়েছে। তবে ৩টি ট্রাকের চালক পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।

সারগুলো গতকাল ভোলার সরকারি সার গুদাম থেকে বরিশাল ও বরগুনা যাওয়ার জন্য ট্রাকে লোড করা হয়েছিল। তবে সার বাপার গুদামের বাইরে গেলে সে দায়িত্ব তাদের নয় বলে দাবি করেন ভোলা সার গুদামের ইনচার্জ মাসুদ পারভেজ।

তিনি বলেন, সারগুলো গুদাম থেকে ট্রাকে লোড হওয়ার কাগজ আমাদের কাছে রয়েছে। তবে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা আমরা জানি না।

অসাধু ব্যক্তিরা কৃত্রিম সংকট তৈরির জন্যই ভোলা থেকেই সারগুলো অন্যত্র পাচার করছিল বলে জানান ভোলা সদরের ইলিশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর বশির আলম।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুইটি ফেরিতে থাকা মোট ৪টি ট্রাক থেকে ৭১ টন টিএসপি সার জব্দ করেছি, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা। আরমান নামে একজন ট্রাকচালককে পুলিশ হেফাজতে নিয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com