1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বরিশালে বাস-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

বরিশাল : বরিশাল-ঢাকা মহাসড়কে যাত্রীবাহী বাসের সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বেলা পৌনে দশটার দিকে মহাসড়কের গৌরনদী উপজেলার কসবা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক বরিশালের বাবুগঞ্জ উপজেলার কোলচর এলাকার বাসিন্দা আজাহার মাঝির ছেলে মো. ওয়াহেদুল ইসলাম রিপন (৪০) ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এলিফ্যান্ট রোডের বাসিন্দা আ. ওয়াহিদের ছেলে মো. ইলিয়াস হোসেন (৫৭)। গুরুতর আহতরা হলেন- ঢাকার খিলখেতের মো. মনিরুজ্জামান (৪০), মুরাদপুরের নুরুজ্জামান (৪২) ও বাগেরহাটের মোংলা এলাকার আব্দুল ওয়েজ (৩০)।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ঢাকা থেকে একটি বাস খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলো। গৌরনদী কসবা এলাকায় পৌঁছালে বরিশালগামী মাইক্রোবাসের সংঘর্ষ হয়। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ করে।

ঘটনাস্থল থেকে মাইক্রোবাসের পাঁচ যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত একজনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গৌরনদী মহাসড়ক থানার ওসি শামীম শেখ বলেন, আহতদের মধ্যে আরও একজনকে হাসপাতালে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাস ও মাইক্রোবাস দুটি জব্দ করা হরেও বাস চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়কে যানচলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকলেও বর্তমানে স্বাভাবিক হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com