1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কোরআন প্রতিযোগিতায় দুই বিজয়ীকে নিয়ে ২২ কিলোমিটারের র‌্যালি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

রংপুর : রংপুর বিভাগের সৈয়দপুরে অনুষ্ঠিত ‘আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায়’ বিজয়ী দুই শিক্ষার্থীকে নিয়ে উচ্ছ্বাস করেছেন গ্রামবাসী। তাদের নিয়ে ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার সংবর্ধনা র‌্যালির আয়োজন করা হয়েছে। ছাদখোলা গাড়ি ও মোটরসাইকেলে এতে অংশ নেন অনেকেই।

শুক্রবার (৬ মার্চ) বিকেলে ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী পর্যন্ত সংবর্ধনা র‍্যালির আয়োজন করা হয় বলে জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

অন্যদিকে একই মাদ্রাসার ছাত্র মো. জুনায়েদ হাসান ৩০ পারা গ্রুপে তৃতীয় স্থান অর্জন করেছেন। তিনি রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেকপোস্ট গ্রামের ইমরান আলির ছেলে। এ কৃতিত্বের জন্য তিনি নগদ ৫০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন। সম্প্রতি পুরস্কার বিতরণ অনুষ্ঠান ঢাকার উত্তরা এলাকার গ্র্যান্ড ভিস্তানা হোটেলে অনুষ্ঠিত হয়। দুই শিক্ষার্থীর এই অর্জনে এলাকাজুড়ে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরিফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের এ সাফল্য আমাদের জন্য অত্যন্ত আনন্দ ও গৌরবের। তাদের একাগ্র সাধনা, শিক্ষকদের প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতায় এই অর্জন সম্ভব হয়েছে। তাদের জন্য ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী পর্যন্ত সংবর্ধনা র‍্যালির আয়োজন করা হয়েছে। বুধবার বিকেলে একটি ছাদখোলা গাড়িতে তাদের ঠাকুরগাঁও থেকে বালিয়াডাঙ্গী নেওয়া হয়। মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়িতে এতে অংশ নেন অনেকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com