1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু: প্রবাসীকল্যাণ মন্ত্রী

  • আপডেট টাইম :: শনিবার, ৭ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ইরানে যুদ্ধের কারণে ফ্লাইট বাতিলের ফলে যেসব প্রবাসীর ভিসার শেষ হয়েছে, তাদের সাহায্য করতে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় হটলাইন চালু করেছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার (৭ মার্চ) সকালে সিলেটের মির্জাজাঙ্গাল এলাকায় একাডেমি ফর মনিপুরী কালচার অ্যান্ড আর্টস এর উদ্যোগে হোলি উৎসব অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এ সময় মন্ত্রী বলেন, ‘ভিসার মেয়াদ যাদের শেষ হয়েছে তারা মন্ত্রণালয়ে যোগাযোগ করলে সরকার তাদের স্বাধ্য অনুযায়ী সাহায্য করবে। প্রবাসীদের এসব সমস্যা সমাধানে সরকার অঙ্গীকারবদ্ধ।’

প্রবাসীকল্যাণ মন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে যারা মারা গেছে, সেই খবর পাওয়া মাত্রই আমরা সে দেশের সরকারকে অবগত করেছি। প্রবাসীকল্যাণ মন্ত্রনালয় প্রতিনিয়ত এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছে। প্রধানমন্ত্রীও প্রতিনিয়ত খবর নিচ্ছেন। মন্ত্রী আরিফুল হক আরও বলেন, হলি উৎসব মনিপুরী উৎসব। মনিপুরী সম্প্রদায়ের বিভিন্ন সমস্যা রয়েছে। সরকার সেগুলো নিরসনের কার্যকর পদক্ষেপ নিবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com