1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

পাবনায় অবৈধ পাম্পে তেল বিক্রির অভিযোগ, ৯০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: রবিবার, ৮ মার্চ, ২০২৬

পাবনা: পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নে অবৈধভাবে তেল বিক্রির অভিযোগে, জামায়াত সমর্থিত ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজীর অস্থায়ী তেল পাম্পে অভিযান চালিয়ে ৯০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৭ মার্চ) বিকেলে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

এ সময় অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে হেমায়েতপুর ইউনিয়ন চেয়ারম্যানের ভাইকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, ইসলামপুর গ্রামের জামে মসজিদ সংলগ্ন অস্থায়ী পেট্রোল পাম্প স্থাপন করে ব্যাবসা করে আসছিল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ওরফে আলম হাজী। গোপন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আলীমের নেতৃত্বে সেখানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

এ সময় অস্থায়ী পাম্পটিতে ব্যাপক অনিয়ম ও অবৈধভাবে ঝুঁকিপূর্ণ পরিবেশে প্লাস্টিকের ট্যাংকে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতকৃত অবস্থায় পায় তারা। পাম্প কর্তৃপক্ষ পেট্রোল মজুত ও বিক্রির স্বপক্ষে আইনগত অনুমোদন ও প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন বলেও জানিয়েছে জেলা প্রশাসন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com