1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

নালিতাবাড়ীতে টিসিবি পণ্য বিতরণে অনিয়ম, ভোক্তাদের পণ্য উধাও

  • আপডেট টাইম :: রবিবার, ৮ মার্চ, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ট্রাকে করে টিসিবি’র পণ্য বিক্রিতে অনিয়মের অভিযোগ উঠেছে। ৪শ ভোক্তার জন্য বরাদ্দকৃত পণ্যের মধ্যে প্রায় ৯০ জন ভোক্তার নির্ধারিত পণ্য উধাও হয়ে গেছে।

রোববার (৮ মার্চ) দুপুরে নালিতাবাড়ী পৌরসভায় টিসিবি’র ট্রাকসেল কার্যক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠান মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

ভোক্তাদের অভিযোগ, টিসিবির পণ্য বিতরণের দায়িত্বে থাকা কিছু ডিলার ও পৌরসভার কতিপয় কর্মচারী এ অনিয়মের মাধ্যমে বরাদ্দকৃত পণ্য সরিয়ে ফেলেছেন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে প্রতিদিন ১০০-১৫০ ভোক্তার পণ্যই উধাও হচ্ছে। দীর্ঘদিন ধরেই টিসিবি’র পণ্য বিতরণে এ ধরনের অনিয়ম হয়ে আসছে।
বিতরণের দায়িত্বে থাকা মেসার্স প্যারাডাইস এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আবুল বাশার জানান, পণ্য কম নিয়ে যাওয়ার বিষয়টি আমি জানতাম না। পণ্য কম পড়েছে শুনে আরেকটি ট্রাকে করে পণ্য পাঠিয়েছি।

বিতরণ কার্যক্রমের দায়িত্বে থাকা ট্যাগ অফিসার ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, টিসিবি’র পণ্য বিতরণের বিষয়টি আমাকে ডিলার বা কেউ জানায়নি।

সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। অনিয়ম হলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com