1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
পে-স্কেল বাস্তবায়নের কারণ জানালেন অর্থমন্ত্রী মালিকপক্ষের অঘোষিত সিদ্ধান্তে লোড-আনলোড বন্ধ রয়েছে নাকুগাঁও স্থলবন্দরে বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ শ্রীবরদী সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় গাঁজা উদ্ধার বিশ্বকাপ উপলক্ষে নিরাপদে পতাকা উত্তোলনের আহ্বান গোলাম কিবরিয়ার শিক্ষা ও কঠোর পরিশ্রমেই উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব: মির্জা ফখরুল মিরপুরে চলন্ত মোটরসাইকেলে ইট মেরে ছিনতাই: মূল পরিকল্পনাকারী আটক হাসপাতাল নয়, আদ দ্বীনের প্যাথলজির লাইসেন্স বাতিল করেছে কর্তৃপক্ষ, দাবি শিশির মনিরের ইরানের সঙ্গে যুদ্ধ শেষ, সব দাবি পূরণ হয়েছে: ট্রাম্প বিশ্বকাপের উদ্বোধনীতেই সর্বোচ্চ লাল কার্ডের রেকর্ড, শীর্ষে যে আসর

বিএনপির কাছে নতিস্বীকার করে একই দিনে দুই ভোট দিয়েছে অন্তর্বর্তী সরকার: জামায়াত আমির

  • আপডেট টাইম :: রবিবার, ৮ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : বিএনপির কাছে নতিস্বীকার করেই অন্তর্বর্তী সরকার একই দিনে দুটি নির্বাচন আয়োজন করেছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। রোববার (৮ মার্চ) বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির আয়োজিত এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এ অভিযোগ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, সাম্প্রতিক নির্বাচনে সাধারণ মানুষ যে ভোট দিয়েছেন, চূড়ান্ত ফলাফলে তার সঠিক প্রতিফলন দেখা যায়নি। এ বিষয়ে সরকারের প্রতি জনগণের প্রত্যাশা বিবেচনায় নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, দেশ পরিচালনায় জনগণের চাওয়ার প্রতিফলন না ঘটলে গণপ্রতিরোধ গড়ে তোলা হতে পারে।

ইফতার মাহফিলে অংশ নিয়ে এনসিপির সদস্য সচিব আখতার হোসেনও বক্তব্য দেন। তিনি অভিযোগ করেন, বিএনপি সংসদ সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছে। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও অতিথিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com