
রানা, শ্রীবরদী : শ্রীবরদী উপজেলার ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৮ই মার্চ রবিবার বিকালে শ্রীবরদী পৌরশহরের কাঁচা বাজার প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম মিনালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল হক রুবেল। এ সময় উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, বিএনপি নেতা ফজলুল হক চৌধুরী অকুল, এস এম সোহান,
দাবার উদ্দিন সরকার রেজা, কাঁচা বাজার ব্যবসায়ী সমিতির নেতা হামিদুর রহমান, আব্দুর রাজ্জাক, আমানুল্লাহ সিফাত সহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী, ব্যবসায়িক সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ি বৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এক হাজার ধর্মপ্রাণ রোজাদাররা উপস্থিত ছিলেন।