1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মোজতবা খামেনির নিয়োগ নিয়ে ‘নীরব’ ট্রাম্প

  • আপডেট টাইম :: সোমবার, ৯ মার্চ, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সুপ্রিম লিডার হিসেবে মোজতবা খামেনির নতুন নিয়োগের বিষয়ে অনেকটাই নীরব মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনের বরাতে সোমবার (৯ মার্চ) আল-জাজিরার লাইভ আপডেটে এ খবর জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে ইরানের নতুন এই নিয়োগ নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি সরাসরি মন্তব্য না করে কেবল বলেন, “দেখা যাক কী হয়।”

ইরানের সঙ্গে চলমান যুদ্ধের ভবিষ্যৎ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জানান, যুদ্ধ অবসানের সিদ্ধান্তটি হবে একটি “পারস্পরিক” বিষয়, যা তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেই নেবেন।

ট্রাম্প বলেন, “আমি মনে করি বিষয়টি পারস্পরিক… কিছুটা হলেও। আমাদের কথা হচ্ছে। আমি সঠিক সময়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব, তবে সবকিছুই বিবেচনায় রাখা হচ্ছে।”

এদিকে, দুর্নীতির দায়ে বিচারকাজ চলাকালীন বেনিয়ামিন নেতানিয়াহুকে অবিলম্বে ক্ষমা করে দেওয়ার জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের প্রতি আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

নেতানিয়াহুকে তার ডাকনাম ‘বিবি’ সম্বোধন করে ট্রাম্প টাইমস অব ইসরায়েলকে বলেন, “বিবি নেতানিয়াহুকে অবিলম্বে ক্ষমা করে দেওয়া উচিত। আমার মতে, তাকে ক্ষমা না করে হারজোগ খুব বাজে কাজ করছেন। আমরা চাই বিবি এখন যুদ্ধের দিকে মনোযোগ দিন।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com