1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ভালুকায় বকেয়া বেতন-ঈদ বোনাস দাবিতে মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম :: সোমবার, ৯ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

সোমবার (৯ মার্চ) সকালে উপজেলার কাঠালী এলাকায় অবস্থিত রাসেল অ্যাপারেলস লিমিটেড কারখানার সামনে সড়কে অবস্থান নেন।

এ সময় সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয় এবং এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

পরে কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধানের আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে কারখানার ভেতরে অবস্থান নেন।

শ্রমিক সূত্রে জানা যায়, কারখানাটিতে প্রায় ১ হাজার ৬৫০ জন শ্রমিক কর্মরত আছেন। তাদের অভিযোগ, প্রতি মাসের বেতন সাধারণত মাসের ১০ তারিখের মধ্যে পরিশোধ করা হলেও ফেব্রুয়ারি মাসের বেতন এখনো দেওয়া হয়নি। পাশাপাশি অন্যান্য অনেক কারখানায় ঈদ বোনাস দেওয়া হলেও তাদের বোনাস দেওয়া হয়নি।

শ্রমিকরা জানান, সামনে ঈদ হওয়ায় ফেব্রুয়ারি মাসের বেতন, ঈদ বোনাস এবং মার্চ মাসের অর্ধেক অগ্রিম বেতনের দাবিতে তারা সড়কে নেমে বিক্ষোভ করেন।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষ জানায়, ফেব্রুয়ারি মাসের বেতন আগামী দুই-এক দিনের মধ্যে পরিশোধ করা হবে এবং ঈদ বোনাস আগামী ১৫ মার্চের মধ্যে দেওয়া হবে। তবে মার্চ মাসের অর্ধেক অগ্রীম বেতন দেওয়ার বিষয়ে তারা অপারগতা প্রকাশ করেন।

ঘটনাস্থলে ভালুকা মডেল থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন এবং শ্রমিকদের দাবির বিষয়ে কারখানা কর্তৃপক্ষের আলোচনায় করেন।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খান বলেন, শ্রমিকরা কিছু দাবিদাওয়া নিয়ে মহাসড়ক অবরোধ করেছিলেন। পরে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধানের আশ্বাস পেলে তারা অবরোধ তুলে নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com