1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে গোলবন্যায় বিশ্ব রেকর্ড মিয়ানমার হয়ে চীন পর্যন্ত করিডোরের কথা আলোচনা হয়েছে: মাহদী আমিন রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো

কেমিক্যাল মিশিয়ে জুস-জেলি তৈরি, মালিককে লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ৯ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : শরীয়তপুরের ভেদরগঞ্জে বিষাক্ত কেমিক্যাল মিশিয়ে জুস ও এডিবেল জেলি তৈরি করায় ফিডা ফুড অ্যান্ড বেভারেজ কারখানার মালিককে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৯ মার্চ) বিকেলে উপজেলার আরশিনগর এলাকায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার আরশিনগর এলাকায় জাবরুল এস এম হক নামের এক ব্যক্তি কারখানার মাধ্যমে বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল ও অনুমোদনহীন রঙ মিশিয়ে জুস ও এডিবেল জেলি তৈরি করে আসছিল। বিষয়টি জানতে পেরে সেখানে অভিযান চালায় জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর। অভিযানে ঘটনার সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠান মালিককে এক লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বিভিন্ন ক্ষতিকর পণ্য জব্দ করে ধ্বংস করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত ঘোষ ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য্য।

এ ব্যাপারে জেলা নিরাপদ খাদ্য কর্মকতা সুব্রত ভট্টাচার্য্য বলেন, প্রতিষ্ঠানটিতে বিভিন্ন কেমিক্যাল ও অনুমোদনহীন রঙ মিশিয়ে জুস ও এডিবেল জেলি তৈরি করে আসছিল। বিষয়টি জানতে পেরে কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন ক্ষতিকর পণ্য ধ্বংসের পাশাপাশি প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। ভেজাল খাদ্য উৎপাদন ও বিক্রয় প্রতিরোধে এবং সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com