1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

সরকারি ওষুধ পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার আটক

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

কুড়িগ্রাম : কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাচারের সময় হাসপাতালের স্টোরকিপার ফারুক আহমেদ (৪৩)কে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার কলেজপাড়া মাস্টার কলোনিপাড়া এলাকার একটি কুরিয়ার সার্ভিসের বুকিং অফিস থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে স্টোরকিপার ফারুক আহমেদ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রায় ৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেট এবং ১৮টি ওজন পরিমাপক যন্ত্র বের করে নেন। পরে সন্ধ্যার দিকে তিনি এসব সামগ্রী কলেজপাড়া এলাকার একটি কুরিয়ার সার্ভিস অফিসে নিয়ে গিয়ে ঢাকায় পাঠানোর প্রস্তুতি নেন।

গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই কুরিয়ার অফিস থেকে ফারুক আহমেদকে আটক করে এবং তার কাছে থাকা সরকারি ওষুধ ও সরঞ্জাম জব্দ করে।

জিজ্ঞাসাবাদ ও বুকিং ঠিকানা থেকে জানা যায়, চুরি করা এসব ওষুধ ও যন্ত্রপাতি ঢাকার বাবুবাজারের মিটফোর্ড এলাকার এক ব্যক্তির কাছে বিক্রির উদ্দেশ্যে পাঠানো হচ্ছিল।

কুরিয়ার সার্ভিসের স্থানীয় অপারেশন অপারেটর আরিফুল ইসলাম খান জানান, ফারুক আহমেদ কিছু পণ্য ঢাকায় পাঠানোর জন্য নিয়ে আসেন। প্যাকেট খুলে দেখা যায়, সেখানে সরকারি বিনামূল্যের ওষুধ ও ওজন পরিমাপক যন্ত্র রয়েছে। বিষয়টি জানার পর পুলিশকে খবর দেওয়া হয়।

রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সামাদ বলেন, জব্দ করা ওষুধ ও ওজন মাপার যন্ত্রগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী বলেন, কুরিয়ার সার্ভিসের বুকিং অফিস থেকে ওষুধসহ স্টোরকিপারকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com