1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

শ্রীবরদীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

রানা, শ্রীবরদী : দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব এ স্লোগান সামনে রেখে সারা দেশের ন্যায় শেরপুরের শ্রীবরদীতে বর্ণাঢ্য র্্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস। ১০ ই মার্চ মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে শ্রীবরদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার উদ্যোগে র‌্যালীর আয়োজন করা হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষ সোমেশ্বরীতে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভার।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমির হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার,
একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগর প্রমুখ। এ সময় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার কার্যসহকারী সালাউদ্দিন বিশ্বাস সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্যরা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com