1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
রাতে ফিরছেন প্রধানমন্ত্রী, শোডাউন-র‌্যালি না করার নির্দেশ ৯ এমএম পিস্তল পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্মকর্তারা: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে অবৈধ প্রবেশের চেষ্টাকালে শ্রীবরদী সীমান্তে শিশুসহ ৯ বাংলাদেশী আটক শ্রীবরদীতে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে ৮ ডিবি পুলিশ আহত ঝিনাইগাতীতে বৈদ্যুতিক ট্রান্সফরমারের তার চুরি ঝিনাইগাতীতে কৃষকদের উন্নয়নে ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা প্রথমবারের মতো পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে নকআউটে মেক্সিকো ঢাকার হাইকমিশনার দীনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা দিলো ভারত তিস্তাসহ বিভিন্ন নদী ব্যবস্থাপনায় দুই দেশের ঐকমত্য

ঝড়ে উড়ে গেল বসতঘরের টিন, দেয়াল ধসে স্কুলছাত্রের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রচন্ড ঝড়-বৃষ্টিতে ঘরের দেয়াল ভেঙে পড়ে রেজোয়ান হোসেন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। তাছাড়া প্রচন্ড ঝড়ে ওই এলাকায় হেলে পড়েছে বিভিন্ন গাছপালা।

বৃহস্পতিবার (১২ মার্চ) দিবাগত রাতে উপজেলার নেকমরদ ইউনিয়নের কুমারগঞ্জ গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। উপজেলার নেকমরদ ইউপি চেয়ারম্যান আবুল হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত রেজোয়ান ওই গ্রামের তাহেরুল ইসলামের একমাত্র ছেলে এবং সে নেকমরদ আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাত ১টার দিকে হঠাৎ প্রবল ঝড়ে তাহেরুলের ঘরের টিনের চালা উড়ে যায়। এ সময় ইটের দেয়ালের উপরের অংশ ভেঙে ঘরে ঘুমন্ত রেজোয়ানের গায়ের ওপর পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে রাণীশংকৈল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার খাদিজা বেগম বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিবারকে সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com