1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামে সুবিধাবঞ্চিত শিশুরা পেলো ঈদের পোশাক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

কুড়িগ্রাম : ঈদকে ঘিরে কুড়িগ্রামে তিন শতাধিক প্রতিবন্ধী, অনাথ ও সুবিধাবঞ্চিত শিশু বিনামূল্যে নিজেদের পছন্দমতো পোশাক পেয়েছে। বেসরকারি প্রতিষ্ঠান বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে এবং গার্ডিয়ান ইন্সুরেন্স কোম্পানির সহযোগিতায় শুক্রবার (১৩ মার্চ) কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের সুভারকুটি গ্রামে বসেছিল এই মিনি ঈদের মার্কেট।

সেই মার্কেটে প্রবেশাধিকার ছিল না অভিভাবকদের। এখানে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নিয়ে শিশুরা নিজেদের ইচ্ছেমতো পোশাক পছন্দ করার স্বাধীনতা পেয়েছে। তারা একাধিক রঙ ও সাইজের পোশাক দেখে কাঙ্খিত কাপড়টি গায়ে দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

ওই এলাকার হেমেরকুটি গ্রামের দিনমজুর বদিয়তের মেয়ে ফরিদা হাসিমুখ নিয়ে বলে, আমি তিন/চারটা কাপড় যাচাই-বাছাই করে নিজের পছন্দমতো জামা ও পায়জামা নিয়েছি। আমি ঈদের দিন এটা পরব।

অভিভাবক ছামাদ মিয়া বলেন, গরিব মানুষের বাচ্চারা কাপড় কিনতে পারে না, তারা ফ্রি কাপড় পেয়ে খুব শান্তি পেয়েছে।

অনুষ্ঠানের আয়োজক বিওয়াইও ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জিহাদ আকন্দ বলেন, আজকে বিওয়াইও-এর উদ্যোগে এবং গার্ডিয়ানের সহযোগিতায় বিনামূল্যে ৩০০ শিশু তাদের পছন্দমতো রঙ এবং ডিজাইন দেখে ঈদের জামা পেয়ে খুব খুশি হয়েছে। আমরা ১৯টি জেলায় এ কর্মসূচি চলমান রেখেছি।

গার্ডিয়ান ইন্সুরেন্স কোম্পানির প্রতিনিধি দীতিপ্রিয়া রায় চৌধুরী বলেন, গার্ডিয়ান ঈদ বাজার নামে কর্মসূচিতে সুবিধাবঞ্চিত শিশুরা যাতে সবার সঙ্গে আনন্দভাগ করে কেনাকাটা করতে পারে, এজন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ব্যাপারে কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম রেজা অনুষ্ঠানের উদ্বোধন করে বলেন, ঈদকে সামনে রেখে শিশুরা বিভিন্ন রঙের পোশাক বিনামূল্যে পেয়ে খুশি। আমি উদ্যোগতাদের সাধুবাদ জানাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com