1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় এই আয়োজন করে নালিতাবাবাড়ী পৌরসভা।

নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী।

এসময় নালিতাবাড়ী উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

কার্যক্রমের অংশ হিসেবে, পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার করা হয়। এতে সংসদ সদস্য প্রকৌশলী ফাহিম চৌধুরী নিজে অংশ নেন।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে ভবিষ্যতেও এধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com