1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১২ অপরাহ্ন

নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত বিশেষ পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) :ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায়।

পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে এ অভিযানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন শেরপুর-২ আসনের সংসদ সদস্য ফাহিম চৌধুরী।

এসময় সাবেক পৌর মেয়র ও বিএনপি নেতা আনোয়ার হোসেন, সাবেক উজেলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা হাবিবুর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক উইপ চেয়ারম্যান ও বিএনপি নেতা ইউনুছ আলী দেওয়ান, বিএনপি নেতা এমএ রায়হান, শফিকুল ইসলাম তালুকদার, আলী আকবর চান্দুসহ পৌরসভার কর্মকতা-কর্মচারী ও দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অভিযানের আগে শহরে সংক্ষিপ্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করেন ফাহিম চৌধুরী।

এর আগে নকলা পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম অভিযান উদ্বোধন করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com