1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
‘ধর্মীয় কারণ নয়’, নদীভাঙন ঠেকাতে নৌকাবাইচ বন্ধের দাবি ‘তৌহিদী জনতার’ চাঁদাবাজদের সঙ্গে পুলিশ জড়িত থাকলে তালিকা করে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন

খুলনায় অস্ত্র, গোলাবারুদসহ আটক ৭  

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ মার্চ, ২০২৬

খুলনা : খুলনার দিঘলিয়ায় অস্ত্র, গোলাবারুদ ও ককটেলসহ ‘কুখ্যাত সন্ত্রাসী’ খবির মোল্লা গ্রুপের ৭ সদস্যকে আটকের খবর জানিয়েছে কোস্টগার্ড। রোববার (১৫ মার্চ) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

আটকরা হলেন-মো. সিরাজ মোল্লা (৫৫), মো. মিজানুর ফকির (৫৫), তুহিন মোল্লা (২৪), ইমরান মোল্লা (২৩), আশিক মোল্লা (২০), নাছিম শেখ (২১) এবং জনি মোল্লা (৩৭)। তারা সবাই নড়াইল জেলার কালিয়া থানার বাসিন্দা।

কোস্টগার্ড জানায়, রোববার ভোর ৫টায় রুপসা কোস্টগার্ড স্টেশনের সদস্যরা খুলনা জেলার দিঘলিয়া থানার গাজীরহাট এলাকায় একটি বিশেষ অভিযানে শুরু করে। অভিযান চলকালে একটি একনলা বন্দুক ও দেশীয় ওয়ান শুটার গানসহ তিন রাউন্ড তাজা কার্তুজ ও একটি ককটেল উদ্ধার করা হয়। এসময় সাতজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা ‘কুখ্যাত সন্ত্রাসী’ খবির মোল্লা গ্রুপের সদস্য।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, জব্দ অস্ত্র ও গোলাবারুদ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com