1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

র‌্যাবের নতুন ডিজি আহসান হাবীব পলাশ

  • আপডেট টাইম :: সোমবার, ১৬ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি সরদার নুরুল আমিন পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ র‌্যাবের ডিজি (মহাপরিচালক), পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ সিআইডি প্রধান, বর্তমান সিআইডি প্রধান মো. ছিবগাত উল্লাহ পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ এপিবিএনের প্রধান (অতিরিক্ত আইজি), ডিএমপি অতিরিক্ত কমিশনার হাসান মো. শওকত আলীকে সিএমপি কমিশনার, এসবির ডিআইজি মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসাবে রদবদল করা হয়েছে।

এছাড়া আরেক প্রজ্ঞাপনে পুলিশ সদর দপ্তরের ডিআইজি আশরাফুর রহমানকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজি (চলতি দায়িত্ব) হিসাবে বদলি করা হয়েছে। আরেক প্রজ্ঞাপনে এসবির ডিআইজি (সুপার নিউমারারি) জিএম আজিজুর রহমানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে সারদা পুলিশ একাডেমির অধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছে।

এছাড়া আরেক প্রজ্ঞাপনে সম্প্রতি খাগড়াছড়ি পুলিশ সুপার হিসাবে বদলি করা মোস্তাক সরকারের বদলি আদেশ বাতিল করে ডিএমপির উপকমিশনার পদে বহাল রাখা হয়েছে।

একই প্রজ্ঞাপনে সিআইডির পুলিশ সুপার মোরতোজা আলী খানকে খাগড়াছড়ির পুলিশ সুপার, মাদারীপুরের পুলিশ সুপার এহতেশামুল হককে সিআইডিতে, মাগুরার পুলিশ সুপার হাবিবুর রহমানকে মাদারীপুরের পুলিশ সুপার এবং মাদারীপুরেরর পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার হিসাবে বদলি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com