1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের, অস্বীকার পরিবহন সংশ্লিষ্টদের

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনালের কয়েকটি রুটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। যদিও পরিবহন সংশ্লিষ্টদের দাবি, সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত কোনও টাকা নিচ্ছেন না তারা। বুধবার (১৮ মার্চ) বাস টার্মিনালে এ চিত্র দেখা যায়।

সিলেট, হবিগঞ্জ, কুমিল্লা ও গোপালগঞ্জগামী যাত্রীদের অভিযোগ ঈদ উপলক্ষে লোকাল বাসগুলো ১০ থেকে ২০ শতাংশ অতিরিক্ত ভাড়া আদায় করছে। এ নিয়ে সরকারি কঠোর নিষেধাজ্ঞা থাকলেও পরিবহন সংশ্লিষ্টদের দাবি ভিন্ন। তাদের মতে, ঈদ মৌসুম ব্যতীত বছরের অন্য সময়ে যাত্রীরা বিশেষ ছাড়ে যাতায়াত করেন। বর্তমানে ঢাকা ফেরার পথে বাসগুলো যাত্রীশূন্য থাকায় সরকার নির্ধারিত পূর্ণ ভাড়াই রাখা হচ্ছে।

আগের সেই ছাড় না পাওয়ায় যাত্রীরা বাড়তি ভাড়ার অভিযোগ করছেন বলে দাবি তাদের।​ এদিকে, ঈদের তুলনায় সায়দাবাদ বাস টার্মিনালে বর্তমানে যাত্রী উপস্থিতি কিছুটা কম। বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রাম, কুমিল্লা, হবিগঞ্জ, লাকসাম ও রায়পুরা রুটের বাসগুলোয় যাত্রীদের চাপ কম দেখা গেছে। তবে দুপুর ও সন্ধ্যায় এই ভিড় বাড়তে পারে বলে ধারণা করছেন বাস মালিক-শ্রমিকরা।

গোপালগঞ্জগামী এক যাত্রী জানান, তিনি নিয়মিত ৫০০ টাকা ভাড়া দিয়ে যাতায়াত করতেন, আজকে ৭০০ টাকা চাচ্ছে। আরেক যাত্রী জানান, অন্য সময়ের তুলনায় আজকে ২০০-৩০০ টাকা বেশি ভাড়া চাচ্ছে বাস কাউন্টারগুলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com