1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

পদ্মা সেতুতে গাড়ির চাপ, তবে রাস্তায় নেই যানজট

  • আপডেট টাইম :: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ঈদযাত্রাকে কেন্দ্র করে পদ্মা সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়লেও কোনো দীর্ঘস্থায়ী যানজট নেই। ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ে ব্যবহার করে সেতু পার হয়ে ঘরমুখো মানুষ নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাচ্ছেন।

তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, সেতু এলাকায় গাড়ির সংকট রয়েছে। ফলে অনেক যাত্রী বিকল্প হিসেবে খোলা ট্রাকে করে যাত্রা করছেন।

বুধবার (১৮ মার্চ) সকালে পদ্মা সেতু উত্তর থানার সামনে থেকে যাত্রীদের ২০০ টাকা ভাড়ায় ট্রাকে করে বরিশালের উদ্দেশে যেতে দেখা গেছে।

ভোর থেকেই সেতু এলাকায় যানবাহনের চাপ বাড়তে থাকে। টোল প্লাজায় সাময়িক জটলা তৈরি হলেও তা দ্রুতই কেটে যাচ্ছে। যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংখ্যা তুলনামূলক বেশি দেখা গেছে।

পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী (টোল) মো. নাবিল হোসেন জানান, যানবাহনের চাপ থাকলেও কোথাও স্থায়ী যানজট নেই। গতকালের মতো আজও চাপ অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে ৩৮ হাজার ৫৫৭টি যানবাহন পারাপার হয়েছে। এ সময় টোল আদায় হয়েছে ৪ কোটি ১৮ লাখ ৬০ হাজার ৯০০ টাকা।

ঈদের আগে যাত্রীচাপ আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com