1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪

শেরপুর জেলা সমিতি, রাজশাহী উদ্যোগে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: “এসো মিলি মাটির টানে” এই প্রাণবন্ত স্লোগানকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ মার্চ বুধবার শেরপুর মাধবপুর উৎসব কমিউনিটি সেন্টারে শেরপুর জেলা সমিতি, রাজশাহী এর আয়োজনে ইফতার মাহফিল ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর-১ আসনের সংসদ সদস্য হাফেজ রাশেদুল ইসলাম। তিনি তার বক্তব্যে পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে সমাজে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির আহ্বান জানান।

শেরপুর সরকারি মহিলা কলেজের প্রফেসর মোঃ মাসুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সারোয়ার জাহান, সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ, একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর শিব শংকর কারুয়া এবং শেরপুর মডেল গার্লস ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারোয়ার।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রফেসর মোঃ গোলাম কিবরিয়া, ভিক্টোরিয়া স্কুলের সাবেক প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম, শ্রীবরদী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলামসহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা বৃন্দ।

উৎসবমুখর ও আন্তরিক পরিবেশে আয়োজিত এই পুনর্মিলনীতে অংশগ্রহণকারীরা স্মৃতিচারণ, মতবিনিময় ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার সুযোগ পান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com