1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শেরপুরে সাপের দংশনে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, চিকিৎসকের দায়িত্বহীনতার অভিযোগ সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি

জমি পাইয়ে দিতে টাকা নিয়ে আত্মসাত: পাল্টাপাল্টি মামলা, হামলা-ভাংচুর

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : অন্যের দখলে থাকা পৈত্রিক জমি পাইয়ে দেওয়ার কথা বলে মোটা অংকের টাকা নিয়ে আত্মসাতের পর পাল্টাপাল্টি মামলা, বাড়িঘরে হামলা, ভাংচুর ও মারধরের ঘটনা ঘটেছে শেরপুরের নালিতাবাড়ীতে।

প্রায় দুই বছর ধরে এসব ঘটনা ঘটে চলেছে উপজেলার নন্নী ইউনিয়নের কয়রাকুড়ি গ্রামে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ লাকি আক্তার ও তার পরিবার হয়রানী এবং হুমকীর মধ্যে রয়েছে।

পাল্টাপাল্টি মামলা ও অভিযোগের সূত্র ধরে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমান কয়রাকুড়ি গ্রামের বাসিন্দা মজিবর রহমানের কন্যা লাকি আক্তার (২৭) তার অটোচালক স্বামী নূর ইসলামকে নিয়ে স্বাভাবিক জীবন-যাপন করছিলেন। ২০২৪ সালের মাঝামাঝি সময়ে একই গ্রামের মৃত ওয়াজেদ আলী মাস্টারের ছেলে আরিফ হোসেন (৩৫) লাকির বাবা নূর ইসলামের নামে বুরুঙ্গা এলাকায় ৪ একর ৩৭ শতাংশ জমি পাওয়া গেছে, যা অন্যের দখলে রয়েছে মর্মে লাকিকে তথ্য দেয়। পরবর্তী তার মামা পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিনের মাধ্যমে ওইসব জমি উদ্ধারের কথা বলে জমির কাগজপত্র প্রস্তুত বাবদ কয়েক দফায় মোট ৩ লাখ ৮০ হাজার টাকা নেয়। বেশ কিছুদিন দেনদরবার করে অবশেষে আরিফের দেওয়া তথ্যমতে উল্লেখিত জমি লাকির পিতা বা তার অন্যান্য উত্তরাধিকারীরা পাননি। উপরন্তু জমি ফিরে পাওয়ার আশায় দীর্ঘদিন অপেক্ষা এবং ৩ লাখ ৮০ হাজার টাকা খোয়াতে হয়েছে তাদের।

এদিকে এ সময়ের মাঝে লাকি এবং আরিফের মাঝে সুসম্পর্ক তৈরি হয় এবং এরই সূত্র ধরে স্বামীর অনুপস্থিতিতে লাকির সাথে জোরপূর্বক অবৈধ মেলামেশা করে আরিফ। একপর্যায়ে জমি ও টাকা হারিয়ে লাকির হুঁশ ফিরলে আরিফের বিরুদ্ধে গেল বছরের ২১ আগস্ট রাতে ধর্ষণের অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেন লাকি। একইভাবে লাকির বিরুদ্ধে আরিফের স্ত্রী উম্মে হানী বাদী হয়ে তারিখ পিছিয়ে দিয়ে ১৭ আগস্ট রাতে চেতনানাশক খাইয়ে ঘর থেকে স্বর্ণালঙ্কার ও টাকা লুটের অভিযোগ আনেন। প্রাথমিকভাবে থানা পুলিশের কাছে দু’টি ঘটনাই সন্দেহজনক হওয়ায় থানা কর্তৃপক্ষ মামলা গ্রহণ করেনি।

পরবর্তী সময়ে ৭ সেপ্টেম্বর লাকি আরিফের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন। একইভাবে আরিফের স্ত্রী উম্মে হানি লাকির বিরুদ্ধে শেরপুর আদালতে স্বর্ণালঙ্কার ও টাকা চুরির মামলা দায়ের করেন। আদালত লাকির অভিযোগ আমলে নিয়ে পিবিআই জামালপুরকে তদন্তের নির্দেশ দিলে পিবিআই পক্ষপাতমূলক তদন্ত প্রতিবেদন দাখিল করে। তবে ধর্ষণের ঘটনার পর বিলম্ব করে মামলা এবং ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হওয়ায় কোন আলামতও পাওয়া যায়নি। ফলে ধর্ষণের মামলার ভবিষ্যত অনিশ্চিত হয়ে পড়ে।
এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, চুরির ঘটনার সময় ও তারিখ হিসেবে যেদিন উল্লেখ করা হয়েছে, সেদিন একই এলাকায় পাশাপাশি আরও দুটি বাড়িতে চুরির কথা শোনা গেছে। এ নিয়ে কোন মামলা ও শালিশ হয়নি, এমনকি চোরও সনাক্ত হয়নি।

এদিকে পাল্টাপাল্টি মামলার পর থেকে উভয় পরিবারে বিরোধ চরমে পৌছে। দফায় দফায় আরিফ ও তার স্বজনেরা লাকি আক্তার ও স্বজনদের হুমকী, বাড়িঘরে হামলা-ভাংচুর এমনকি মারধর করে। মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে। ফলে দফায় দফায় প্রতিকার ও নিরাপত্তা চেয়ে লাকি আক্তার আরিফদের বিরুদ্ধে এ পর্যন্ত নালিতাবাড়ী থানা ও শেরপুর আদালতে আরও ৪টি মামলা দায়ের করেন।

লাকি আক্তার ও তার বাবা মজিবর রহমান জানান, দীর্ঘদিন আরিফকে সাথে নিয়ে জমি উদ্ধারের জন্য দফায় দফায় জামাল উদ্দিন চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছেন। তবে এখনো পর্যন্ত তারা কোন জমি উদ্ধার করে নিজের দখলে নিতে পারেননি। উপরন্তু জামাল চেয়ারম্যানের ভাগ্নে আরিফ তাদের কাছ থেকে ৩ লাখ ৮০ হাজার টাকা নিয়ে আত্মসাত করেছে।

এ বিষয়ে জানতে চাইলে পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন ভাগ্নে কর্তৃক জমি উদ্ধারের আশ্বাস, টাকা আদায় ও তার কাছে বারবার যাওয়া ইত্যাদি সম্পর্কে কিছুই জানেন না বলে জানান। তবে দুইপক্ষে মামলা হয়েছে বলে জানান তিনি। তবে সরেজমিনে গিয়ে আরিফের মতামত জানতে চেষ্টা করা হলে তাকে বাড়ি পাওয়া যায়নি।

নালিতাবাড়ী থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, আরিফের বিরুদ্ধে লাকি আক্তার বাড়িঘরে হামলা, ভাংচুর ও মারধরের যে অভিযোগ করেছেন, প্রাথমিক তদন্তে এর সত্যতা পাওয়া গেছে। মামলা গ্রহণের পর দু’জন আসামী গ্রেফতার করলে তারা জামিনে এসেছে। অন্যরাও আদালত থেকে জামিনে রয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফুর জানান, দু’পক্ষের মাঝে পাল্টাপাল্টি মামলা হয়েছে শোনেছি। কিন্তু চুরির বিষয় নিয়ে কোন শালিস হয়নি, এমনকি আমাকে জানানোও হয়নি। এমন কোন ঘটনাও আমি জানি না। তবে দু’পক্ষে মামলা হয়েছে শোনেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com