1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আমার মেয়ের হাতের লেখা এমন নয়: বললেন গাজী নজরুলের শাশুড়ি কিলোমিটার প্রতি ২০ পয়সা বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সাবেক সিইসি হাবিবুল আউয়ালের জামিন, স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন জেলা যুবদলের কমিটিকে স্বাগত জানিয়ে নালিতাবাড়ীতে আনন্দ মিছিল সাত জেলা ও এক মহানগরে যুবদলের কমিটি ঘোষণা ঠাকুরগাঁওয়ে মিড-ডে মিলের দুধ খেয়ে অর্ধশত শিক্ষার্থী হাসপাতালে নালিতাবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও খাল পুনঃখনন উদ্বোধন শ্রীবরদীতে নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ উদ্ধার, আটক ১ বাধ্য হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয় করতে হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু, বাল্কহেডসহ আটক ৪

যে অভ্যাস বদলাতে চাইছেন রুক্মিনি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২০

বিনোদন ডেস্ক : টলিউড অভিনেতা দেবের হাত ধরে চলচ্চিত্রে পা রাখেন রুক্মিনি মৈত্র। অল্প কয়েক বছরের ক্যারিয়ারে বেশ কিছু দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন এই অভিনেত্রী। অভিনয় ক্যারিয়ারে অন্য কোনো নায়কের সঙ্গেও দেখা যায়নি রুক্মিনিকে।

গত বছরের শেষের দিকে প্রেমিক দেবের সঙ্গে ছন্দময় পথচলায় হঠাৎ ছেদ পড়ে তার। কারণ এই অভিনেত্রী ঘোষণা দিয়েছেন— নতুন একটি সিনেমায় আবির চ্যাটার্জির সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হতে যাচ্ছেন তিনি। এতে রুক্মিনি-দেব ভক্তরা কিছুটা হতাশ হলেও আশার কথা জানিয়েছেন রুক্মিনি। এ অভিনেত্রী বলেন, ‘ভালো চিত্রনাট্য পেলে আবারো দেব-রুক্মিনি বড় পর্দায় ফিরবে!’

নতুন বছর নিজের অভ্যাসের কিছু পরিবর্তনও করতে চান রুক্মিনি। তিনি বলেন, ‘জীবন-যাপনে পরিবর্তন আনতে চাই। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে আবার সকালে উঠতে চাই। বেশি কাজ করতে চাইলে স্লিপ সাইকেল পরিবর্তন করতেই হবে। আর একটা অপরাধবোধও কাজ করছে! তা হলো— চকলেট আর কেক খাওয়া। এ বছর এটা কমাতেই হবে।’

২০১৭ সালে ‘চ্যাম্প’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন রুক্মিনি। অভিষেক চলচ্চিত্রে জনপ্রিয় চিত্রনায়ক দেবের সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হন। তারপর ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’ ও ‘পাসওয়ার্ড’ সিনেমায়  জুটিবদ্ধ হন তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com