1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ মার্চ, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, আমরা সংবিধান সংশোধনের জন্য এখানে (সংসদ) আসিনি। সংবিধান সংস্কারের জন্য এসেছি। রোববার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, আমি অনেকক্ষণ ধরে আপনার দৃষ্টি আকর্ষণ করছিলাম। আমরা আশা করি যে, আপনি যখন ফ্লোর দেবেন, সেখানে কোনো বৈষম্য করবেন না। ‘আজ বিরোধীদলীয় নেতা মূলতবি প্রস্তাব পেশ করেছেন। সে অনুযায়ী আপনার রুলিংও হয়েছে। সে বিষয়ে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তাদের বক্তব্য ব্যাখ্যা করেছেন। সংক্ষিপ্ত সময় হলেও তো আমাদেরও কথা বলার সুযোগ দেওয়া উচিত।’

তিনি আরও বলেন, এখানে আমাদের কারও ভুলে যাওয়ার কথা নয় যে দুটি নির্বাচনের মাধ্যমে আমরা আজ এই জায়গায় এসেছি। একটি গণভোট এবং একটি জাতীয় সংসদ নির্বাচন। এই গণভোটের ভিত্তি হচ্ছে যে আদেশ, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ।

নাহিদ ইসলাম বলেন, আমাদের যে গণভোট হয়েছে, গণরায় হয়েছে, গণভোটের আদেশ ছিল, সে আদেশকে অমান্য করা হচ্ছে। সে আদেশকে অসাংবিধানিক বলারও চেষ্টা করা হয়েছে। যার ভিত্তিতে আমরা এখানে এসেছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com