1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

গাজীপুরে অবৈধভাবে মজুত ৩৪ হাজার লিটার তেল উদ্ধার, ম্যানেজারের কারাদণ্ড

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

গাজীপুর : গাজীপুরের কোনাবাড়ীতে একটি ফিলিং স্টেশনে অবৈধভাবে মজুত করে রাখা ৩৪ হাজার লিটার তেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় জ্বালানি তেল মজুত করার অভিযোগে ফিলিং স্টেশনের ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এসময় আনসার, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে অংশ গ্রহণ করেন। দণ্ডপ্রাপ্ত আবুল কাশেম বাবুল (৬০), কোনাবাড়ি থানার বাইমাইল এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কোনাবাড়ির বাইমাইল এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে জ্বালানি তেল মজুত রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা প্রশাসন গঠিত ভ্রাম্যমাণ আদালত। এসময় সেখানে অবৈধ ভাবে মজুতকৃত ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল, ৫ হাজার ৪১৯ লিটার অকটেন উদ্ধার করা হয়। প্রতিষ্ঠানটিতে বিপুল পরিমাণ অকটেন মজুদ থাকা সত্ত্বেও ‘তেল নেই’ জানিয়ে তেল বিক্রি বন্ধ রেখেছিল।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক সালেহুর রহমান বলেন, অভিযান পরিচালনা করে ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ ও ম্যানেজারকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। এছাড়া সিটি করপোরেশনের ৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে এ প্রতিষ্ঠানের তেল বিক্রি করা হবে ও বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হবে মর্মে নির্দেশনা প্রদান করে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com