1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ময়মনসিংহে অটোরিকশা-লরি সংঘর্ষে প্রভাষকসহ নিহত ২

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলায় সিএনজি অটোরিকশা ও লরির মুখোমুখি সংঘর্ষে এক কলেজ প্রভাষকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে ময়মনসিংহ-ফুলবাড়িয়া সড়কের দাপুনিয়া এলাকার সুহিলা বাগানবাড়ি কাওয়ালটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের প্রভাষক সারোয়ার কাইয়ুম। তিনি ময়মনসিংহের ভালুকা উপজেলার মরচী গ্রামের বাসিন্দা। অপর নিহত শিপা আক্তার (৩২), তিনি ফুলবাড়িয়া উপজেলার পুটিয়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুর দুইটার দিকে ফুলবাড়িয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশা ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই প্রভাষক সারোয়ার কাইয়ুম নিহত হন।

দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শিপা আক্তারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, নিহতের মরদেহ মর্গে রাখা হয়েছে।

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খালিদ হাসান বলেন, সিএনজি ও লরির সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন এবং আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com