1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

পানির ট্যাংকে মিললো প্রায় ১৩’শ লিটার ডিজেল

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে পানির ট্যাংকে মজুদ করা ১ হাজার ২৯৭ লিটার ডিজেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে তেল মজুদ রাখায় শাহাদত হোসেন নামে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অপরদিকে, পৃথক অভিযানে রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় পেট্রোলিয়াম এজেন্সির লাইসেন্স নবায়ন না থাকায় ‘মেসার্স হাজি অ্যান্ড সন্স’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বুধবার (১ এপ্রিল) রাতে উল্লাপাড়া উপজেলার চরিয়া এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার রিমার নেতৃত্বে এবং রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কামালেরচক এলাকায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিনের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

সিরাজগঞ্জের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আখিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়ার চরিয়া এলাকার একটি দোকানে অভিযান চালিয়ে পানির ট্যাংকের মধ্যে অবৈধভাবে মজুদ রাখা ১,২৯৭ লিটার ডিজেল জব্দ করা হয়। এ সময় দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, চান্দাইকোনা কামালেরচক এলাকার ‘মেসার্স হাজি অ্যান্ড সন্স’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। প্রতিষ্ঠানটির লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com