1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নালিতাবাড়ীতে আমন ধান সংগ্রহ উদ্বোধন নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন সেনাপ্রধানকে পাশে বসিয়ে বিশেষ সামরিক যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরি নিয়ে সমঝোতা হয়নি, ২২ হাজার টাকায় অনড় শ্রমিকপক্ষ আরব আমিরাতে বাস-ট্রাকের ভয়াবহ সংঘর্ষে নিহত ১১ খামারে হরিণ পালন করে ব্যবসার সুযোগ দিতে আইন প্রণয়নের উদ্যোগ নিচ্ছে সরকার আশুলিয়ায় ‘কাজ নেই, মজুরি নেই’ নিয়মে বন্ধ অন্তত ২০টি পোশাক কারখানা

শ্রীবরদীতে তেলের ওজন কম, দুই ব্যবসায়ীকে জরিমানা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

শ্রীবরদী, শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া বাজারে জ্বালানি তেলের ওজন কম দেওয়ার অভিযোগে দুই ব্যবসায়ীকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলার কুরুয়া বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।

ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ২৯ ধারা লঙ্ঘনের দায়ে জ্বালানি তেল ব্যবসায়ী মাসুদ মিয়াকে ৫ হাজার টাকা এবং আরশাদুল ইসলামকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট দোকানগুলোকে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ এবং ক্রেতাদের সঠিক ওজনে জ্বালানি তেল সরবরাহের বিষয়ে সতর্ক করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ।

এ সময় বিএসটিআইয়ের উপপরিচালক ছানোয়ার হোসেন, শ্রীবরদী থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হাই, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী রাজু আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com