1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

তেলকাণ্ড: দায়িত্বে অবহেলায় ট্যাগ অফিসারকে সতর্ক করলো প্রশাসন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীর হাজী সাইজ উদ্দিন ফিলিং স্টেশনে যথাযথভাবে দায়িত্ব পালন না করে নিজে সিরিয়াল ভেঙে উল্টো পথে তেল সংগ্রহ করায় দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার মুক্তার হোসেনকে সতর্ক করেছে উপজেলা প্রশাসন।

গতকাল বৃহস্পতিবার (২ এপ্রিল) ফিলিং স্টেশনে এমন ঘটনার প্রেক্ষিতে উপজেলা প্রশাসন তাকে অফিসিয়ালি সতর্ক করেছে। একইসাথে পরবর্তীতে যথাযথভাবে দায়িত্ব পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল দশটায় তেল সরবরাহ শুরু হলে লাইন ও সিরিয়াল ভেঙে শত শত বাইকার ফিলিং স্টেশনে বিশৃঙ্খলার সৃষ্টি করে। এমতাবস্থায় হট্টগোল তৈরি হয়। এমনকি কেউ কেউ ফিলিং স্টেশনের কর্মচারীদের মারধর করতে উদ্যত হন, কেউ বা গায়ে হাতও তোলেন। এমন পরিস্থিতিতে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ শৃঙ্খলা রক্ষায় দায়িত্বরত ট্যাগ অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা মুক্তার হোসেনকে অনুরোধ করলেও তিনি এড়িয়ে যান। উল্টো নিজের বাইকে তেল নিতে উল্টো পথে আসা বাইকারদের সাথে নিয়ম ভেঙে সিরিয়ালে দাড়িয়ে তেল সংগ্রহ করেন। এর ফলে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সবদিক থেকে অনিয়ন্ত্রিতভাবে মোটরসাইকেল প্রবেশ করায় ফিলিং স্টেশর এলাকায় তীব্র যানজট ও ভোগান্তির সৃষ্টি হয়। অনেকেই মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও তেল সংগ্রহ করতে না পেরে ফিরে যান। অনেকে সকালে এসেও একাধিকবার তেল সংগ্রহ করেন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে পুলিশের ওসি এসে তার উপস্থিতিতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে চেষ্টা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন বলেন, “সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্বে অবহেলার কারণে অফিসিয়ালি সতর্ক করা হয়েছে এবং যথাযথভাবে দায়িত্ব পালন করতে নির্দেশনা দেওয়া হয়েছে।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com