1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শেরপুরে সেবার আলো সংগঠনের ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্প

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

আসিফ আমানুল্লাহ, স্টাফ রিপোর্টার: “সেবার আলো ছড়ায়, রক্তদানে পাশে চাই”— এই স্লোগানকে সামনে রেখে শেরপুরে সেবার আলো সংগঠন-এর উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) শেরপুরের সজবরখিলা নেক্সাস পাবলিক স্কুলে সংগঠনটির আয়োজনে ১০৭ জন শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মাঝে রক্তদানের গুরুত্ব ও সচেতনতা বাড়াতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম আরও বড় পরিসরে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এসময় সেবার আলো সংগঠন-এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তৌহিদ আল হাসান, সিনিয়র সহ-সভাপতি মুরসালিনা, সাধারণ সম্পাদক মিনাল আহাম্মেদ, কোষাধ্যক্ষ ফারহানা নাজনীন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাকিব, সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মৌসুমী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হিমেল সরকার, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক সৌরভ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সরণ, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হৃদয় হাসান, পরিকল্পনা ও উন্নয়ন বিষয়ক সম্পাদক হামিদা, ক্রীড়া বিষয়ক সম্পাদক শাহীন এবং সম্মানিত সদস্য জান্নাতুন নাহার যুথি ও নেক্সাস পাবলিক স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও সেবার আলো সংগঠন-এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com