1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মাদারীপুরে দুইপক্ষের সংঘর্ষে অর্ধশত ককটেল বিস্ফোরণ, দোকানপাট ভাঙচুর

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

মাদারীপুর : মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। এ সময় অন্তত অর্ধশত ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে সদর উপজেলার মোস্তফাপুরে চলে এই সংঘর্ষ। এতে অন্তত ৬ জন আহতের খবর পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মোস্তফাপুরের ইদ্রিস হাওলাদার ও সামচু সরদারের সঙ্গে এলাকার আধিপত্য নিয়ে দীর্ঘদিনের বিরোধ। এরই জেরে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুইপক্ষ। এসময় অর্ধশত ককটেল বিস্ফোরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বন্ধ হয়ে যায় ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল। সংঘর্ষ চলাকালে শাহীন হাওলাদারের মোবাইলের দোকান, রাকিবুল ইসলামের ঢাকা বিরিয়ানির দোকানসহ বেশ কয়েকটি দোকান ভাঙচুর করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে কয়েকজনকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com