1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

কুমিল্লায় পুলিশ দম্পতিকে ছুরিকাঘাত, গ্রেপ্তার ২

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

কুমিল্লা : কুমিল্লার ধর্মসাগরপাড়ে বেড়াতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়েছেন এক পুলিশ দম্পতি। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ কুমিল্লা মহানগরীর বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা, নগরীর কালিয়াজুড়ি এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মো. রিফাত (১৯) এবং আদর্শ সদর উপজেলার ভুবনঘর এলাকার সিয়াম (২০)।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকালে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় কর্মরত নারী কনস্টেবল জাকিয়া সুলতানা এবং তার স্বামী চাঁদপুর জেলা পুলিশে কর্মরত কনস্টেবল কাজী আব্দুল্লাহ মো. জোবায়ের নগরীর ধর্মসাগর পাড়ে ঘুরতে যান। এ সময় অজ্ঞাতনামা ৩ জন যুবক কনস্টেবল জাকিয়া সুলতানাকে লক্ষ্য করে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করে। এতে জাকিয়ার স্বামী কনস্টেবল জোবায়ের প্রতিবাদ করলে আসামিরা ক্ষিপ্ত হয়ে তার ওপর চড়াও হয় এবং একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে তাকে আঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. শামসুল আলম শাহ জানান, এ ঘটনার পর ডিবি ও থানা পুলিশের একাধিক টিম মাঠে নামে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত করা হয়। ঘটনার পর থেকে টানা ১২ ঘণ্টা অভিযান চালিয়ে মহানগরীর বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে শুক্রবার বিকালে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com