1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ফরিদপুরে ৮ গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ আহত ২ শতাধিক

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ফুটবল টুর্নামেন্টের মাইকিং করাকে কেন্দ্র করে fফরিদপুরের ৮টি গ্রাম এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে। শনিবার (৪ মার্চ) সকাল থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়েছে মুনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা এবং সিংগারিয়া’সহ আট গ্রামের বাসিন্দারা।

টানা তিন ঘণ্টার রক্তক্ষয়ী এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত দুই শতাধিক ব্যক্তি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার শুরু গতকাল শুক্রবার বিকেলে। চার গ্রামের একটি ফুটবল টুর্নামেন্টের জন্য মাইকিং করার সময় মুনসুরাবাদ গ্রামের রাহাত ও তারেকের সাথে খাপুরা গ্রামের জাহিদ ও আজিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনার জেরে সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতুব্বরকে মারধর করে খাপুরা গ্রামের একদল যুবক।

গতকালের ঘটনার রেশ ধরে আজ সকাল থেকে গ্রামের মানুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন মুনসুরাবাদ বাজারের বেশ কয়েকটি দোকানপাটে লুটতরাজ চালানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্যও ইটের আঘাতে আহত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com