1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার হাজার গোলের মাইলফলক থেকে ১৩ গোল দূরে রোনালদো বাইসাইকেল চালিয়ে দিনের কর্মসূচি শুরু করলেন প্রধানমন্ত্রী আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ গাজীপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ইংলিশ অলিম্পিয়াডে সাফল্য, আন্তর্জাতিক মঞ্চে লড়বে নকলার আরাফ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু

শ্রীবরদীর কাকিলাকুড়াতে ধানের শীষের নারী সমাবেশ

  • আপডেট টাইম :: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

রানা, শ্রীবরদী : আগামী ৯ ই এপ্রিল শেরপুর ৩ আসনের জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখেক্ষমতাসীন দল বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেলের পক্ষে নারী ভোটারদের নিয়ে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদি মহিলা দলের উদ্যোগে শুক্রবার দুপুরে কাকিলাকুড়া ইউনিয়নের গোয়ালগাঁও হামিদুল্লাহ চেয়ারম্যানের বাড়ি প্রাঙ্গণে এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা মহিলা দলের সভানেত্রী উম্মে হাবিবা রিনার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারী ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শেরপুর ৩ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেল। এতে বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, শ্রীবরদী উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব
আব্দুল্লাহ আল মামুন দুলাল। এ সময় প্রায় অত্র ইউনিয়নের ১ হাজার নারী ভোটার সহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী ও ভোটাররা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com