1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শ্রীবরদী ধানের শীষের প্রার্থী রুবেলের নির্বাচনী জনসভায় জনতার ঢল

  • আপডেট টাইম :: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

রানা, শ্রীবরদী : আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে ১৪৫ সংসদীয় আসন শেরপুর ৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কে ঘিরে রবিবার বিকেলে শ্রীবরদী সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হয় ক্ষমতাসীন দল বিএনপি’র মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেলের নির্বাচনী বিশাল জনসভা।দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার ফেস্টুন বাদ্যযন্ত্র নিয়ে নেতাকর্মী ও ভোটাররা এসে সমবেত হয় সমাবেশ স্থলে।ফলে মিছিলে মিছিলে মুখরিত হয়ে পড়ে শ্রীবরদী পৌর শহর। জনতার ঢল নামে ধানের শীষের নির্বাচনী সমাবেশে।

উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বৃহৎ এ সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুর রহিম দুলাল। এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বিশাল সমাবেশে উপস্থিত জনতার কাছে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন শেরপুর ৩ আসনের তিনবারের সাবেক এমপি ও বিএনপি’র মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল। উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলালের সঞ্চালনায় এ সময় শেরপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমকে মুরাদ, শেরপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আব্দুর রউফ মিয়া, শেরপুর প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু রায়হান রুপন, কামরুল ইসলাম, শ্রীবরদী পৌরসভার সাবেক মেয়র আব্দুল হাকিম, বিএনপি নেতা এডভোকেট মোকলেসুর রহমান জীবন, ইসরাত জাহান পান্না, আবু রায়হান মোহাম্মদ আলবেরুনী সহ জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি নেতাকর্মী সহ কয়েক হাজার ভোটারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com