1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

অনশনে বসে অবশেষে স্ত্রীকে ফিরে পেলেন বিশ্বজিৎ

  • আপডেট টাইম :: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

মাদারীপুর : মাদারীপুরের ডাসার উপজেলায় অনশনে বসে অবশেষে নিজের স্ত্রীকে ফিরে পেয়েছেন বিশ্বজিৎ বাড়ৈ (২৮)। রোববার (৫ এপ্রিল) সকালে স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় উভয় পরিবারের সম্মতিতে তাদের বিয়ে ও সম্পর্কের স্বীকৃতি দেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আলিসাকান্দি গ্রামের অনুশীলা বাড়ৈর সঙ্গে বিশ্বজিতের দীর্ঘ ১০ বছরের প্রেমের সম্পর্ক। বিশ্বজিতের দাবি, চার বছর আগেই তারা গোপনে আদালতের মাধ্যমে বিয়ে সম্পন্ন করেন। তবে সম্প্রতি অনুশীলা তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন এবং সম্পর্ক অস্বীকার করেন। একপর্যায়ে কোনো উপায় না দেখে গত কয়েক দিন আগে অনুশীলার বাড়ির সামনে অনশন শুরু করেন বিশ্বজিৎ।

বিষয়টি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধিরা সমাধানে এগিয়ে আসেন। শুরুতে অনুশীলা বিচ্ছেদের কথা বললেও দীর্ঘ আলোচনা ও সামাজিক মধ্যস্থতায় তিনি বিশ্বজিৎকে স্বামী হিসেবে মেনে নিতে সম্মত হন। পরে উভয় পরিবারের উপস্থিতিতে তাদের আনুষ্ঠানিকভাবে মেনে নেয়া হলে বিশ্বজিৎ অনশন ভাঙেন।

নবগ্রাম ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা জানান, বিষয়টি নিয়ে গত কয়েক দিন ধরে এলাকায় বেশ আলোচনা চলছিল। দুই পরিবারের মধ্যে সমঝোতা হওয়ায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে ডাসার থানার পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি নিয়ে কোনো পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। স্থানীয়ভাবে ও পারিবারিকভাবে বিষয়টি শান্তিপূর্ণ সমাধান হওয়ায় কোনো আইনি জটিলতা তৈরি হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com