1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ফেসবুক পোস্টে তেলের গুজব, জামালপুরে সড়ক অবরোধ

  • আপডেট টাইম :: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

জামালপুর : জামালপুরে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ করেছে মোটরসাইকেল চালকরা। এতে সড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে ইসলামপুরের যমুনা মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে বুঝিয়ে সড়কটি থেকে তাদের সরিয়ে দেয়।

স্থানীয়রা জানান, সকাল থেকেই শতাধিক মোটরসাইকেল চালক তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। তবে দীর্ঘ সময় পার হলেও পাম্প বন্ধ থাকায় কোনো তেল সরবরাহ করা হয়নি। এতে ক্ষোভে ফেটে পড়েন অপেক্ষমাণ চালকরা। একপর্যায়ে তারা সড়কে নেমে অবরোধ সৃষ্টি করেন। অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছে।

পরে সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে অবরোধ তুলে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ইসলামপুর থানার ওসি আব্দুল কাইয়ুম গাজী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে ওই পাম্পে তেল পাওয়া হচ্ছে বলে প্রচার করা হয়। তবে বাস্তবে সেখানে কোনো তেল না থাকায় ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এবং ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা সড়ক অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com