1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ, রাতে শপথ মাদকবিরোধী স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাদকসহ দুই মাদক কারবারিকে ধরে পুলিশে সোপর্দ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন নবনির্বাচিত রাষ্ট্রপতি নালিতাবাড়ীতে কৃষক-কৃষাণীর মাঝে কাঁঠালের চারা বিতরণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ইসলামী আন্দোলনের বিক্ষোভ নকলায় মাছ ধরতে গিয়ে স্রোতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন শেরপুরে করাতকলে ৫ হাজার টাকা জরিমানা

ফেনীতে সরকারি প্রাথমিকে মিড ডে মিলে শিক্ষার্থীরা পেল ‘পঁচা’ বনরুটি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ফেনীর সোনাগাজীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিল কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে ছত্রাকযুক্ত বনরুটি বিতরণের ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হলে তাৎক্ষণিকভাবে খাবার বিতরণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

সোমবার (৬ এপ্রিল) উপজেলার কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৫১ জন শিক্ষার্থীর জন্য টিফিন হিসেবে বনরুটি সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘স্বদেশ পল্লী’। বিতরণের পর অন্তত ১৭টি রুটিতে ছত্রাক দেখা যায় এবং কিছু রুটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল।

বিষয়টি ধরা পড়ার সঙ্গে সঙ্গেই স্কুল কর্তৃপক্ষ টিফিন বিতরণ বন্ধ করে দেয়। তবে এর আগেই কিছু শিক্ষার্থীর হাতে রুটি পৌঁছে গিয়েছিল।

অভিভাবকদের মধ্যে এ ঘটনায় তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। এক অভিভাবক বলেন, শিশুদের জন্য সরবরাহ করা খাবারে এমন অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব জানান, ছত্রাকযুক্ত রুটি পাওয়ার পর শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দ্রুত বিতরণ বন্ধ করা হয় এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

এদিকে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘স্বদেশ পল্লী’র সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া যায়।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহেরুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, সংশ্লিষ্ট ঠিকাদারকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com