1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বেনাপোল স্থলবন্দরে ক্রেনের তার ছিঁড়ে প্রাণ গেলো শ্রমিকের যুদ্ধবিরতির ঘোষণায় বিশ্ববাজারে কমেছে তেলের দাম ১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ যুদ্ধবিরতি ঘোষণার পরেও বিভিন্ন দেশে অতর্কিত হামলা শাহজালালে অর্ধ কোটি টাকার অবৈধ সিগারেট জব্দ অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ করেছে আইন মন্ত্রণালয় সময়সীমা শেষ হওয়ার আগে ‘ব্যাপক আলোচনা ও দরকষাকষি’ চলছে: জেডি ভ্যান্স শ্রীবরদী-ঝিনাইগাতী সংসদীয় আসনে শেষ হলো নির্বাচনী প্রচারণা, ভোট গ্রহণ ৯ এপ্রিল শেরপুরে সংসদ নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্র পরিদর্শনে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’: চরম হুঁশিয়ারি ট্রাম্পের

যুদ্ধবিরতি ঘোষণার পরেও বিভিন্ন দেশে অতর্কিত হামলা

  • আপডেট টাইম :: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পরেও বিভিন্ন দেশে হামলার ঘটনা ঘটছে বলে বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে। মার্কিন মিডিয়ার খবরে বলা হয়েছে, বুধবার সকালেও (৮ এপ্রিল) ইসরায়েল ইরানে অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে।

বার্তাসংস্থা এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস নিশ্চিত করেছে যে যুদ্ধবিরতিতে ইসরায়েলও রাজি হয়েছে। এরপরেও ইরানে হামলার ঘটনা ঘটছে।

তবে ইরান ও যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কথা জানালেও ইসরায়েলের পক্ষ থেকে যুদ্ধবিরতির কথা জানানো হয়নি।

বিবিসির সাংবাদিকরা জানাচ্ছেন, জেরুজালেমেও হামলার শব্দ শোনা গেছে। বাসিন্দারা জানান, তারা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। সেখানকার বাসিন্দাদেরও হামলার সতর্কতা জানানো হয়েছে।

এদিকে বাহরাইনেও হামলার সতর্কতা হিসেবে সাইরেন বাজানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, তার দেশ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করছে। এ ছাড়া সংযুক্ত আরব আমিরাত বলছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন তারাও প্রতিহত করছে।

সৌদি আরবের কর্মকর্তারাও জানিয়েছেন, গত কয়েক ঘণ্টায় হামলার সতর্ক বার্তা বাসিন্দাদের জানানো হয়েছে।

এর আগে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাতভর ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠার পর অবশেষে শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুক্তিবিরতিতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।

পাকিস্তানের অনুরোধে ইরানের ওপর হামলা দুই সপ্তাহ স্থগিত করলেন ট্রাম্পপাকিস্তানের অনুরোধে ইরানের ওপর হামলা দুই সপ্তাহ স্থগিত করলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধবিরতি তখনই কার্যকর হবে যখন ইরান আন্তর্জাতিক জাহাজগুলোকে ‘সম্পূর্ণ ও নিরাপদভাবে’ চলাচলের জন্য হরমুজ প্রণালি খুলে দেবে।

যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। যুক্তরাষ্ট্রের শর্ত মেনে ইরান হরমুজ প্রণালি খুলে দিতে রাজি হয়েছে জানিয়েছে শাহবাজ শরিফ বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com